Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী, ২০২৪ ১২:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার রাতে জাতীয় ঈদগাহ মাঠ সংলগ্ন উত্তরপাশে ফসলের জমিতে যুব সমাজের আয়োজনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার প্রধান আকর্ষন ছিল বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা। এ খেলা উদ্বোধন করেন উল্লাপাড়ার সুযোগ্য পৌর মেয়র তরুণ প্রজন্মের অহংকার এস এম নজরুল ইসলাম।

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম তোফায়েল ইসলাম বকুল বলেন, এই মেলায় আগত শিশু ও গৃহবধুদের জন্য মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা, দৌড় প্রতিযোগিতা, চোখ বেধে হাড়িভাঙ্গা, বিস্কুট দৌড়, মোরগ যুদ্ধসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এছাড়াও লাঠিবাড়ি খেলার পাশাপাশি নাগরদোলা, দোলনা, হরেক রকম খেলনার দোকান, আসবাবপত্র, শিশু ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনীর দোকান স্থান পায় মেলাতে।

আরও পড়ুন: শীতকালে কলা খেলে ঠান্ডা লাগে?...

এই মেলাতে পিঠা, মিষ্টি, সাজ, মুখরোচক খাবারসহ বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের মজাদার খাবারের দোকান বসে। গ্রামের সাধারণ মানুষের পাশাপাশি শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ খেলা দেখতে আসেন উল্লাপাড়ায়। প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম।


উক্ত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক ফয়সাল রবি, কাউন্সিলর মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম তোফায়েল ইসলাম বকুল ও পৌরসভার বাজার পরিদর্শক এস এম আমিরুল ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক