মেহেরপুর শহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রি, প্যাকেটের মধ্যে ভালো ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে মেসার্স পল্টু ফার্মেসি ও মেসার্স পপি ফার্মেসি নামক দুটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ শহরের হোটেলবাজার এলাকায় এই অভিযান চালান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মেসার্স পল্টু ফার্মেসি ও মেসার্স পপি ফার্মেসিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই প্রতিষ্ঠান দুটিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রি, একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকান দুটি থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করে জন সম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানটি সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































