মেহেরপুরের গাংনীর বামন্দী বাজারে ট্রাকের সাথে ধাক্কায় মারুফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মারুফের স্ত্রী আনিকা খাতুন (৩০)। শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন, মারুফ হোসেনের স্ত্রী আনিকা খাতুন (৩০), মহাজনপুর গ্রামের নুর ইসলামের ছেলে নাহারুল ইসলাম (৪০), সাবদার খাঁর ছেলে মিরাজ হোসেন (৩০) ও মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে টুটুল হোসেন (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বামন্দী এলাকার নিশিপুর গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান শেষে গত শুক্রবার রাত ৯টার সময় মারুফ হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে জোড়পুকুরিয়া গ্রামে শশুরবাড়িতে ফেরার পথে মেহেরপুর-কুষ্টিয়ার সড়কের কিবরিয়া ফিলিং স্টেশন এর সামনে দাঁড়িয়ে থাকা পাথর বোঝায় ট্রাককে পিছন ধাক্কা দেয় মারুফ। এতে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার স্ত্রী আনিকা খাতুন।
আরও পড়ুন: ইঞ্জিনিয়ার্স সামিট -২০২৪ এবং গেট টুগেদার ও ইফতার পার্টি অনুষ্ঠিত...
অপরদিকে সন্ধ্যায় মুজিবনগর উপজেলার কোমরপুরে ইট ভাটার কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে টুটুল, রবি ও মিরাজ গুরুতর আহত হয়।
পথচারীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, টুটুল ও মিরাজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজে ও রবিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এই বিষয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আহসান খান জানান, দুটি স্থানের সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































