Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাকুন্দিয়ায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব

পাকুন্দিয়ায় নানা আয়োজনে তারুণ্যের উৎসব

 জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি:     ১৫ জানুয়ারী, ২০২৫ ১৬:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শুরু হয়েছে এ তারুণ্যের উৎসব।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । আয়োজনগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ নানা ধরনের প্রতিযোগিতা । আগামী ১৮ জানুয়ারী এই প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠুত হবে।

উপজেলা নির্বাহী অফিসার  মো.বিল্লাল হোসেন বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে 'নতুন বাংলাদেশ বিনির্মাণে' তারুণ্যের উৎসব-২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন দিন ব্যাপী ক্রীড়ানুষ্ঠান শুরু হয়েছে। আগামি ১৮জানুয়ারি বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এছাড়াও কর্মশালা, যুব সমাবেশ ও বিভিন্ন ধরনের মেলা এবং ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার, থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুস সামাদ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদ মানিক, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আবদুল কদ্দুছ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল প্রমুখ।

প্রতিযোগিতায় উপজেলার ৯টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি: