মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ঈদগাহ ময়দানে আজ শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার সময় “বুড়িপোতা তরুণ সংগঠন” এর উদ্যোগে দুস্থ ও অসহায় প্রায় ১শত পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ওই ইউনিয়নের ১শত দুস্থ ও অসহায়দের মাঝে চাল, ডাল, আটা, তেল, চিনি, সেলাই, লবনসহ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বলেন, আমাদের নিজেদের পাশাপাশি ইউনিয়নের যারা দেশবিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন, তাদের সহযোগিতায় ইউনিয়নের দুস্থ ও অসহায় প্রায় ১শত পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করি।
আরও পড়ুন: বামন্দী ইউপিতে ভিজিএফের চাউল বিতরণ...
আশাকরি ভবিষ্যতে সমাজের সবাই আমাদের সেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়াবে, তাহলে আমরা সমাজের উন্নয়নের কাজ করতে সক্ষম হব।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ নাহিদ হোসেন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ রাজু আহমেদ, মোঃ দেলোয়ার, মোঃ সজিব রানা, মোঃ সাকিব, মোঃ জাকারিয়া, মোঃ আরিফুল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































