মেহেরপুরে সিমেন্ট বোঝায় ট্রাকের ধাক্কায় দুই বাইসাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিল ইমপেক্ট হাসপাতালের অদূরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে হাসান আলী (১৯)। অন্য জনের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মেহেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলী সহ দুজন বাইসাইকেল যোগে চাঁদবিল এলাকা থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস কাটার জন্য যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক যার নং ঢাকা মেট্রো- র ১২-৩২৫৮ পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এঘটনায় পুলিশ ট্রাক চালক মাগুড়া জেলার বাবুল হোসেনকে আটক ও ট্রাক জব্দ করে থানায় নিয়েছে।
আরও পড়ুন: কিংবদন্তি সোবার্সকে ছাড়িয়ে সাকিবের নতুন মাইলফলক...
ঘটনাকে কেন্দ্র করে মেহেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) আব্দুর করিম জানিয়েছে, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে।
এছাড়া ট্রাক চালককে আটক ও আলামত হিসেবে বাইসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































