স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কারের দাবি আদায় হওয়ার পরও শিক্ষার্থীরা আন্দোলন বন্ধের ঘোষণা দিচ্ছে না, এটি শিক্ষার্থীদের বড় ভুল। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী কোটা বিলুপ্ত করে দেন। আদালত স্বাধীনভাবে রায় দিয়েছেন। তারপরও সেতু ভবন, বিটিভি কেন পুড়িয়ে দেয়া হল। মেট্রোরেল গর্বের জায়গা সেটি পোড়ানো হল। বিভিন্ন থানা আক্রমণ হল। এই অবস্থায় ষড়যন্ত্রের হাত থেকে দেশকে রক্ষা করতে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জঙ্গি সবাই একত্রে হয়ে এই ধ্বংসযোজ্ঞ চালিয়েছে। এর বাহিরেও যারা এর সঙ্গে জড়িত কেউ পার পাবে না। এখন চিহ্নিত করা হচ্ছে কে কে নাশকতা চালিয়েছে, তাদের সবাইকে ধরা হবে।
তিনি আরও বলেন, এটা কোনদিন ছাত্র আন্দোলন হতে পারে না। যারা এসব কাজ করেছে তারা একটি গোষ্ঠী দ্বারা পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের বলতে চাই, কোটা বাতিল হয়েছে। এরপরও ছাত্র আন্দোলন বন্ধ হল না। শিক্ষার্থীরা ভুল করছ।
রংপুর মহানগরীর তাজহাট থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ স্থান পরিদর্শন করেন। এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ধ্বংসস্তুপ ও জেলা-মহানগর আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































