Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

 অনলাইন ডেস্ক    ২২ জুন, ২০২৩ ২১:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

টাঙ্গাইলের গোপালপুরে আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার সময় বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন স্বামী-স্ত্রী।

নিহতরা হলেন, উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) ও তার স্ত্রী সম্পা বেগম (৪০)।

উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বলেন, মো. আরজু ও তার স্ত্রী সম্পা বেগম বাড়ি ফেরার পথে ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকার রেলব্রিজ পার হচ্ছিলো।

এ সময় আরজু রেলব্রিজ পার হলে ও তার স্ত্রী ট্রেন আসতে দেখে দাঁড়িয়ে যান। স্ত্রীকে পার করতে গিয়ে দুজনেই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

পরে স্বজনরা খবর পেয়ে দুজনের মৃতদেহ বাড়িতে নিয়ে যান।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোশারফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, দুপুর দেড়টার সময় ঝাওয়াইল এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনা স্থলে মারা যান স্বামী-স্ত্রী দুজন।

অনলাইন ডেস্ক