Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৭ এপ্রিল, ২০২৪ ১৭:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 120 বার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে আজ বুধবার (১৭ এপ্রিল) ভোরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী।

ভুক্তভোগীর নাম ফিরোজ (২৯) ও তার স্ত্রী জাকিয়া (২৬)।

প্রতিবেশীরা জানান, পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে ৬-৭ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সংসার জীবনের মধ্যে প্রায়ই এক অপরকে দোষারোপ করে বিভিন্ন সময় ঝগড়া করতেন তারা।

মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে বুধবার ভোরে ফিরোজের গোপনাঙ্গ কেটে সন্তান রেখেই জাকিয়া পালিয়ে যায়।

আরও পড়ুন: গুলশানে বারের সামনে চুলোচুলি, সেই তিন নারী গ্রেপ্তার...

ভুক্তভোগী ফিরোজ জানায়, ভোরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে লিঙ্গ কেটে ফেলে। পরে চিৎকার শুনে পরিবার ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার কাজল তালুকদার বলেন, লিঙ্গের পুরো অংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন ডেস্ক