দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির সংসদীয় আসনে বেসরকারি ভাবে সর্বশেষ ফলাফলে নৌকা প্রতীক নিয়ে ২লাখ ২০হাজার ৮'শ৭৬ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরা।
জেলা প্রশাসককের কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান।
খাগড়াছড়ির সংসদীয় আসনে ১৯৬টি ভোট কেন্দ্রের ভোট কেন্দ্রসমূহের ফলাফল ঘোষণা করা হয়। শতকরা ৪৯.৯৮% ভোট পড়েছে। আঞ্চলিক ভৌগোলিক পরিস্থিতির আতঙ্কের কারণে ১৯টি কেন্দ্রে শূন্য ভোট হিসেবে গন্য হয়েছে।
এর মধ্যে পানছড়ি ১১টি, লক্ষীছড়ি ৫টি, দীঘিনালা ৩টি এই কোন ভোট পরেনি। ১৯টি শূন্য কেন্দ্রে ভোট সংখ্যা ২১ হাজার ৩৮৪। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৭১৬ টি এবং বাতিলকৃত ভোট ৭ হাজার ৮৫৮টি। সর্বমোট ব্যালেট পেপারযোগে মোট প্রদত্ত ভোট ২ লাখ ৫৭ হাজার ৬৯৪টি।
নির্বাচনে খাগড়াছড়ির আসনে সর্বশেষ ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে নিয়ে ২ লাখ ২০হাজার ৮'শ ৭৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
আরও পড়ুন: মেহেরপুর-১ আসনে আ’লীগের ফরহাদ হোসেন জয়ী...
তার নিকটতম মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৯'শ ৩৮ ভোট। উশ্যেপ্রু মারমা সোনালী আঁশ প্রতীকে ৯ হাজার ৫'শ ২৬ ভোট তৃতীয় হয়েছেন এবং মো. মোস্তফা আম প্রতীকে ৮ হাজার ৪'শ ৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































