Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বজ্রপাতে কৃষক আহত

গাংনীতে বজ্রপাতে কৃষক আহত

 অনলাইন ডেস্ক    ১২ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

মেহেরপুরের গাংনীতে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় ধানখোলা গ্রামে বজ্রপাতে রেজাউল হক (৪৮) নামের এক কৃষক আহত হয়েছেন।

আহত রেজাউল হক ধানখোল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা বলেন, আজ দুপুর থেকে প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছিল। রেজাউল হক গ্রামের মাঠে ধান কেটে বাড়ি ফিরছিলেন, ঠিক ওই সময় বিকট শব্দে একটি বজ্রপাত হয়।

স্থানীয়রা আরও বলেন, ওই বজ্রপাতের আঘাতে তার শরীর ঝলছে যায়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: গরিবদের জন্য হিরো আলমের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু...

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুরাইয়া আফরোজ বলেন, কৃষক রেজাউল হককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতি হয়।

তিনি আরও বলেন, তাকে তাৎক্ষনিক ভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অনলাইন ডেস্ক