Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগরে ফেনসিডিলসহ আটক-১

মুজিবনগরে ফেনসিডিলসহ আটক-১

 অনলাইন ডেস্ক    ৯ এপ্রিল, ২০২৪ ১৩:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর এলাকা থেকে সোমবার সকাল পৌনে ৬টার সময় ৪০ বোতল ফেনসিডিলসহ ইসাহাক সর্দার (৬০) নামের একজনকে আটক করা হয়েছে।

আটককৃত ইসাহাক ফরিদপুর জেলার কোতয়ালী থানার ভাজনডাঙ্গা গ্রামের মোতালেব সর্দারের ছেলে।

মুজিবনগর থানাধীন রতনপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। রতনপুর পুলিশ ক্যাম্পের এস আই বিপ্লব কুমার হালদারের নেতৃত্বে এস আই সজিবুর রহমান ও এস আই প্রভাস মন্ডল অভিযানে অংশ নেয়।

আরও পড়ুন: প্রস্তুত জাতীয় ঈদগাহ, নারীও অংশ নিতে পারবেন...

মুজিবনগর থানা সূত্র জানায়, সোমবার সকালে রতনপুর পুলিশ ক্যাম্প এলাকার একটি রাস্তার মোড়ে মাদক বিক্রি করার উদ্দেশ্য একজন ব্যক্তি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়।

অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ ইসাহাক সর্দার নামের একজনকে আটক করা হয়।

আটককৃত ইসাহাক সর্দার একজন মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

অনলাইন ডেস্ক