Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

গাংনীতে রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

 নিজস্ব প্রতিবেদক    ২০ মে, ২০২৪ ১৫:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

মেহেরপুরের গাংনী বাজারে আজ সোমবার (২০ মে) বেলা ১১টার সময় গাংনী সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিষ্টান্ন ভান্ডারের মালামাল ও পাশের মসজিদের ৬টি এয়ার কন্ডিশন বিনষ্ট হয়।

যার ক্ষতির পরিমান সাড়ে তিন লাখ টাকা। চুলার আগুন থেকে এ অগ্নীকান্ডের সুত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

গাংনী সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজের স্বত্ত্বাধিকারী শাহাজাহান বলেন, দোকানের দ্বিতীয় তলায় মিষ্টি তৈরী করছিলেন কারিগররা। হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মিষ্টির কারখানায়।

স্থানীয় লোকজন আগুন নেভানোর পাশাপাশি খবর দেন ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্ততঃ তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রুবেল রানা বলেন, অগ্নীকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক