Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র জমা

মেহেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র জমা

 নিজস্ব প্রতিবেদক    ১৬ এপ্রিল, ২০২৪ ১১:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গত সোমবার মনোনয়নপত্র দাখিলে শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহর কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংস্কৃতিক কর্মী নিশান সাবের, সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, মেহেরপুর যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর এবং কৃষক লীগের নেতা মোঃ হাসেম আলী।

আরও পড়ুন: গাংনীতে বয়স্ক পুনর্বাসন আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন...

এদিকে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসেম এবং মোহাম্মদ শাহিন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) লতিফুন্নেছা লতা, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য সামিউন বাশিরা পলি এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোমান আহমেদ তাদের মনোনয়নপত্র জমা দেন।

নিজস্ব প্রতিবেদক