Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হাসনাত আব্দুল্লাহর উপর হামলার বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ

হাসনাত আব্দুল্লাহর উপর হামলার বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ

 মুন্সীগঞ্জ প্রতিনিধি     ৬ মে, ২০২৫ ১৯:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 85 বার

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে মুন্সিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশনেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংশ্লিষ্ট সহ বিভিন্ন ছাত্র সংগঠন ও শতাধিক ছাত্র-জনতা।

মানববন্ধনকারীরা জানান, সম্মুখসারির যোদ্ধা হাসনাতের উপর হামলা মানে পুরো জুলাই আন্দোলন সবার উপর হামলার সামিল। দ্রুত এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

হামলায় আওয়ামীলীগের ষড়যন্ত্রের অভিযোগ করে তারা বলেন, বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, মিছিল করছে আওয়ামীলীগ সহ নিষিদ্ধ ছাত্রলীগ। হামলার পর ফেসবুকে পোস্ট করা হচ্ছে। দ্রুত সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার থাকতে হবে।

একই সাথে দ্রুত জুলাই সনদ প্রদান ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি তুলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

মানববন্ধন শেষে একই দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সুপার মার্কেট শহীদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।

মুন্সীগঞ্জ প্রতিনিধি