জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আইসিটি সেলের পরিচালক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর আহসান নিযুক্ত হয়েছেন।
গত রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুইটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম পরবর্তী দুই বছরের জন্য আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা পাবেন। আদেশটি ৩ মার্চ থেকেই কার্যকর হবে।
আরও পড়ুন: ইবির বাসে মারধরের শিকার ইবি শিক্ষার্থী...
অপর এক অফিস আদেশে বলা হয়, জবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর আহসান পরবর্তী দুই বছর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা পাবেন। এই অফিস আদেশটিও ৩ মার্চ থেকে কার্যকর হবে।
জবি প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































