Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ভোট প্রদানে নিরুৎসাহিত করার অভিযোগে সংবাদ সম্মেলন

মেহেরপুরে ভোট প্রদানে নিরুৎসাহিত করার অভিযোগে সংবাদ সম্মেলন

 তরিকুল ইসলাম    ১ জানুয়ারী, ২০২৪ ১৬:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

মেহেরপুর-২ গাংনী আসনে ভোট প্রদানের নিরুৎসাহিত করার অভিযোগে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্রপ্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ভোটারদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ভোট প্রদানে নিরুৎসাহিত করছেন।

আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-২...

স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম স্বপন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

তরিকুল ইসলাম