Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 মোঃ সাব্বির জমাদ্দার    ১৫ মে, ২০২৪ ১৭:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

নড়াইল সদর পৌরসভার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে জয় গোস্বামী (১৭) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার সময় নড়াইল সদর পৌরসভার রূপগঞ্জ বাজার এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের (ওসি) মোঃ সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: টানা পঞ্চমবার লিগ ওয়ানের মৌসুমসেরা এমবাপ্পে...

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জয় তার চাচার সঙ্গে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় এক কিশোরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ সাব্বির জমাদ্দার