আপন বড় ভাইয়ের স্ত্রী ও স্কুল পড়ুয়া তিন সন্তানসহ বাড়ি থেকে অত্যাচার নির্যাতন করে বের করে দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাবেয়া খাতুন নামে এক প্রবাসীর স্ত্রী।
বাড়ি থেকে বের করে দেওয়া এবং বাড়িতে ডুকতে না দেওয়ায় ৩ সন্তান নিয়ে আত্নীয়ের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন তিনি । ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শৈলজানী গ্রামে।
(১১ জানুয়ারি) শনিবার সকালে পৌর শহরের বেসরকারি বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ ভুক্তভোগী এই নারী সংবাদ সম্মেলন করেছেন । ওই নারী উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের শৈলজানী গ্রামের দুবাই প্রবাসী মজনু মিয়ার স্ত্রী। সংবাদ সম্মেলনে তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠ করে রাবেয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে থাকায় দেবর বজলু মিয়া, রঞ্জু মিয়া ও আল-আমিন তাকে ও তার পরিবারকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। গত ৯জানুয়ারি তিনি তার বড় মেয়েকে নিয়ে কিশোরগঞ্জ আদালতে হাজিরা দিতে যান। এসময় বাড়িতে থাকা তার ছোট মেয়ে ও ছেলেকে বাইরে থেকে তালা মেরে ঘরে অবরুদ্ধ করে রাখেন অভিযুক্ত দেবররা। পরে ৯৯৯ কল করে পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেন। একই দিন বিকেলে ওই নারী তার ছেলে-মেয়েদের নিয়ে পাকুন্দিয়ায় আসলে অভিযুক্তরা তাদের বাড়ির তালা ভেঙে স্বর্ণালংকার, টাকা-পয়সাসহ যাবতীয় কাগজপত্র নিয়ে নতুন তালা লাগিয়ে দেন। অভিযুক্তদের হুমকি-ধামকিতে এবং নিরাপত্তাহীনতায় ওই নারী স্বামীর বাড়িতে যেতে পারছেন না বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, তার বড় মেয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থী। এই সময়ে বাড়িতে যেতে না পারায় মেয়ের পড়ালেখা বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই। যেন নিরাপদে স্বামীর বাড়িতে বসবাস করতে পারি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।
তারা দাবি করছেন, সেখানে প্রবাসী ও তার স্ত্রীর কোনো জমি নেই। তাদের পিতা মরহুম আঃ মন্নাছ জীবিত থাকাকালীন সময়ে সব সম্পদ মজনু মিয়া বাদে বাকি ৩ ভাই, মা এবং ২ বোনের নামে দলিল করে দিয়ে যায়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।
কিশোরগঞ্জ প্রতিনিধি:






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































