নেত্রকোণায় জেলার খালিয়াজুরী উপজেলায় পৃথক স্থান থেকে আজ মঙ্গলবার (২৭ জুন) এক শিশু ও এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
আজ সকাল ৭টার দিকে খালিয়াজুরী সদরের নয়াবাজার এলাকার হাওরে অজ্ঞাত পরিচয়ের ৪ বছরের একটি শিশুর মরদেহ ভেসে আসা দেখে স্থানীয়রা খবর দেন খালিয়াজুরী থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
অপরদিকে সকাল ১০টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বড়বাট্টা গ্রামের একটি ব্রিজের নিচে পানিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশকে। পরে দুর্গাপুরে ঘটনাস্থল থেকে এরশাদুল হক (৪০) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আরও পডুন: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত...
এরশাদুল হক একই ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. সাদেক মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































