দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিতদের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দিয়েছে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর।
এ বিষয়ে ইসি আলমগীর বলেন, নব-নির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট অনুমোদন করা হয়েছে। আমরা সাক্ষর করে দিয়েছি। কিচ্ছুক্ষণের মধ্যে প্রিন্ট করে সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এমনকি বিজি প্রেসে আজই চলে যাবে। যেহেতু এখন অনলাইন যুগ। দ্রুতই কাজ হয়ে যাবে। আজ সন্ধ্যায় সেটি প্রকাশ হবে।
তিনি আরও বলেন, ২৯৮ আসনের ফলাফলের গেজেট পাস হয়েছে। ফলাফল যাচাই করা হয়েছে। সব কিছু ঠিক আছে। এরপরই আমরা গেজেট অনুমোদন করেছি।
আরও পড়ুন: মেহেরপুরের নবনির্বাচিত ২ এমপির কুশল বিনিময়...
এই গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নতুন সংসদ সদস্যদের শপথ নিতে হবে। এমনটাই গেজেটের বাধ্যবাধকতা হিসেবে আছে।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, আগামী বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনই শপথ নেবেন নব-নির্বাচিত সংসদ সদস্যরা।
সারাদেশে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৯৮ আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ২২২টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































