Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শেয়ালে,জঙ্গল থেকে মৃত উদ্ধার

বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শেয়ালে,জঙ্গল থেকে মৃত উদ্ধার

 জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি:    ২০ মার্চ, ২০২৫ ২১:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 82 বার

বাড়ির উঠান থেকে দেড় বছর বয়সী আরাফ নামে এক শিশুকে শিয়ালে নিয়ে যায়। পরে এক জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই ইউনিয়নে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফ বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামের মো. লিংকনের ছেলে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় পরিবারের সাথে ইফতারের পর আরাফ ঘর থেকে উঠানে চলে আসে। এ সময় উঠান থেকে একটি শিয়াল আরাফকে গলায় কামড় দিয়ে নিয়ে যায়। খোজাখুজির এক পর্যায়ে ঘণ্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে সকল জায়গায় খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়।

তিনি আরও বলেন, এ সময় এক লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে তার ডাক চিৎকারে আমরা সকলেই গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে পায়ের নখের দাগ।

তাড়াতাড়ি করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে আরাফকে মৃত ঘোষণা করেন।

আরাফের বাবা লিংকন বলেন, সন্ধ্যায় আমি স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলে মরদেহ দেখতে পাই।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি: