মেহেরপুর জেলায় এই সর্বপ্রথম পূর্ণমন্ত্রীর স্বাদ পায়। টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে সফল দায়িত্ব পালন শেষে জয় করেছেন শেখ হাসিনাকে। এবার তার উপহার স্বরুপ ফরহাদ হোসেন পেলেন পূর্ণমন্ত্রীর চেয়ার। জনপ্রশাসনের মত গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ পেয়ে জেলাজুড়েই বইছে আনন্দের বন্যা।
একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আর দীর্ঘদিন ধরেই সেই মন্ত্রণালয়টি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর নিজের কাছে।
আরও পড়ুন: ফরহাদ হোসেন মন্ত্রী হওয়ায় মেহেরপুরে মিষ্টি বিতরণ...
সেই দপ্তরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আস্থাভাজন হিসেবে জায়গা করে নেওয়া ব্যক্তিকে নিজের মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনকে। যা প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগরের প্রতি সম্মান বলেও মনে করছেন এলাকার মানুষ।

মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শাহানা ইসলাম শান্তনা।
পৌরসভা কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতা জামিরুল ইসলাম টিক্কাসহ মেহেরপুর ও গাংনীর বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সাক্ষাত করেন তারা।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































