মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা ও গরীবপুরের প্রয়াত বিএনপি নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহড়াতলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সহকারী প্রধান শিক্ষক একরামুল হক।
এ সময় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে বক্তারা বলেন, আমাদের এখানে যে সকল বিএনপি নেতাকর্মীরা ছিল তারা নিবেদিত প্রাণ ছিল। পাশাপাশি সংগঠনকে গতিশীল রাখতে তাদের ভূমিকা ছিল অপরিসীম।
বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ সরকারের শাসন ছিলো অত্যাচারের শাসন। সেসময় বিএনপি-জামায়াতের উপর নির্যাতন ও অত্যাচার করে সারা বাংলাদেশে ৯০ লক্ষ গায়েবে মামলা করা হয়েছে যার আসামী ১ কোটিরও বেশি।
এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মামুন রশিদ, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,তেঁতুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল, মো. ফারুক হোসেন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহড়াতলা পশ্চিম জামে মসজিদের ইমাম গোলাম কিবরিয়া।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































