Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে পূজা মন্ডপে ২৪২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

মেহেরপুরে পূজা মন্ডপে ২৪২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন

 অনলাইন ডেস্ক    ৮ অক্টোবার, ২০২৪ ১২:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মেহেরপুর জেলার ৩৮ টি পূজা মন্ডপে ২৪২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

সোমবার ১০টার সময় মেহেরপুর জেলা আনসার ভিডিপি অফিস কার্যালয় থেকে জানা গেছে, মেহেরপুর জেলার ৩৮টি পূজা মন্ডপের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১৪ টি মন্ডপে ৬৪ জন পুরুষ ২৮ জন মহিলা সহ ৯২ জন।

মুজিবনগর উপজেলার ৭টি মন্ডপে ২৮ জন পুরুষ এবং ১৪ জন মহিলা সহ ৪২ জন, গাংনী উপজেলার ১৭ টি মন্ডপে ৭৪ জন পুরুষ ও ৩৪ জন মহিলা সহ ১০৮ জন ভিডিপি সদস্য তাদের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: আজই অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদউল্লাহ...

এ দিকে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য মেহেরপুর জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের ব্রিফিং কালে এ আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সার্কেল এ্যাডজুটেন্ট আব্দুল আল মামুন প্রমুখ।

অনলাইন ডেস্ক