Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খাগড়াছড়ির গোলাবাড়িতে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান

খাগড়াছড়ির গোলাবাড়িতে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান

 আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি প্রতিনিধি    ৭ জানুয়ারী, ২০২৪ ১২:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। খাগড়াছড়ির গোলাবাড়িতে শীতের সকালে ভোট দেয়ার জন্য দলে দলে ভোট কেন্দ্রে যাচ্ছে ভোটাররা। শীতের প্রকোপ কমতে থাকার সাথে সাথে ভোটারের সংখ্যাও বাড়তে থাকে এ কেন্দ্রে।

অন্যান্য কেন্দ্রের তুলনায় গোলাবাড়ি ঠাকুরছড়ায় উৎসব মুখর পরিবেশে চলছে ভোটারদের ভোট প্রদান। ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খল ভাবে করছে ভোট প্রদান।

আরও পড়ুন: মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোটের অব্যবস্থাপনার অভিযোগ...

ভোটাররা বলেন, সুন্দর নিরিবিলি পরিবেশে ভোট প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত। এর আগে এমন পরিবেশে ভোট প্রদান করতে পারিনি কখনও।


মাঠে প্রার্থীদের কর্মীরা ভোটারদের ভোট প্রদানের জন্য সিরিয়াল নাম্বার সংগ্রহ করতে নিবিড় ভাবে সহযোগিতা করছেন।

অন্যদিকে সুষ্ঠ, নিরপেক্ষ ভোট প্রদানের লক্ষে প্রশাসনের নজরদারিতে আছে পুলিশ, আনসারবিজিবি সহ অন্যন্যা টহল বাহিনীরা।

আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি প্রতিনিধি