Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঝড়বৃষ্টির মধ্যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঝড়বৃষ্টির মধ্যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

 অনলাইন ডেস্ক    ২৪ জুন, ২০২৪ ১১:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

বাংলাদেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি হচ্ছে। ঝড়বৃষ্টির মধ্যেও বিভিন্ন স্থানে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। সারা দেশে গরম বাড়তে পারে বলে জানান আবহাওয়া অফিসের। এর মধ্যে ৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমে ওষ্ঠাগত প্রাণ-প্রকৃতি। দেশের আরও কয়েক অঞ্চলেও তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রির ওপরে, যা তাপপ্রবাহ হিসেবে বিবেচিত। এদিন ঢাকায়ও তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ওপরে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, দেশের সব বিভাগেই আজ সোমবার (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবুও এ সময় সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: তৃণমূল সুসংগঠিত হলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে: মাশরাফী...

এ ছাড়া আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ তাপ্রবাহ সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে সারা দেশে আজ রাত থেকে আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বুধবার (২৬ জুন) দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

অনলাইন ডেস্ক