Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 অনলাইন ডেস্ক    ১৩ নভেম্বার, ২০২৪ ১০:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে পৌরসভার বিনোদপুর (৩ নম্বর ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাবু শেখের ছেলে।

নিহত তানভীরের ভাবী লিমা খাতুন জানান, রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মুন্নুর দোকানে যান তানভীর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। এতে তার পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

আরো পড়ুন:চুয়াডাঙ্গায় অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

তিনি আরও জানান, খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ফরিদপুর নেয়ার পথে মারা যান তানভীর।

রাজবাড়ী পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জানান, তানভীর কয়েকদিন আগে বান্দরবানে ঘুরতে যান। আজই তিনি বাড়িতে ফেরেন। রাত ৯ টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিম আনতে গেলে রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতারে পুলিশ কাজ করছে।

অনলাইন ডেস্ক