Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে ২০০ কৃষকদের মাঝে ছাতা বিতরণ

গাংনীতে ২০০ কৃষকদের মাঝে ছাতা বিতরণ

 তরিকুল ইসলাম    ২৬ জুন, ২০২৪ ১৭:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মেহেরপুরের গাংনীতে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজ সেবক সাহিদুজ্জামান শিপুর উদ্যোগে ২ শতাধিক কৃষকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে গাংনী পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড গুচ্ছ গ্রামের কৃষকদের মাঝে এই ছাতা বিতরণ করা হয়।

ছাতা বিতরণকালে সাবেক ছাত্রনেতা ও যুব সমাজের আইকন সাধারণ খেটে খাওয়া মানুষ ও কৃষকদের সাথে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সাহিদুজ্জামান শিপু।

এছাড়া মাঠে থাকা সকল কৃষকদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

তরিকুল ইসলাম