Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মেহেরপুর

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মেহেরপুর

 নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুর জেলা। ভোরে সূর্যোদয় হলেও কুয়াশাচ্ছন্ন আকাশে নিখোঁজ রয়েছে সূর্যের আলোর ঝলকানি। আজ সকাল ৯টা পর্যন্ত কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি মেহেরপুরে।

মেহেরপুরের গ্রাম-গঞ্জ আর শহরের পথঘাট ছিল কুয়াশায় ঢাকা। গাছগাছালি ভরা সবুজ-শ্যামল প্রকৃতিও কুয়াশায় ধোঁয়াচ্ছন্নরূপ পেয়েছে।

এ অবস্থায় ভোর থেকে সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহনগুলোকে গতি কমিয়ে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। ঘন কুয়াশার দাপটে সড়কে মানুষের উপস্থিতি কম।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মজীবি মানুষ ছুটছেন তাদের কর্মস্থলে। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় পথঘাটে থাকা ছিন্নমূল অসহায় মানুষের কষ্ট বেড়েছে।

আরও পড়ুন: সরকারি চাকরিতে লাখ লাখ পদ খালি, নিয়োগের উদ্যোগ...

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আজ সোমবার সকাল ৯ টার সময় ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুরে। কুয়াশার দৃষ্টি সীমা ৭০০ মিটার।

এমন ঘন কুয়াশা পড়লে কৃষিতে ক্ষতির আশংকা করছেন এ অঞ্চলের কৃষকরা। তবে এ ব্যাপারে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও করণীয় সম্পর্কে তাদের অবগত করা হয়েছে বলে জানান গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন।

নিজস্ব প্রতিবেদক