Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কাথুলী ইউনিয়ন বাসীর পক্ষে থেকে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা

কাথুলী ইউনিয়ন বাসীর পক্ষে থেকে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা

 তরিকুল ইসলাম    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 82 বার

মেহেরপুরের গাংনীতে ১নং কাথুলী ইউনিয়ন বাসীর আয়োজনে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময় কাথুলী ইউনিয়ন পরিষদ চত্বরের ৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জনাব ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরকে সংবর্ধনা দেওয়া হয়।

কাথুলী ইউনিয়নের কৃষক লীগের সভাপতি রেজাউর রহমানের সঞ্চালনায় এবং কাথুলী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।


এ সময় ১নং কাথুলী ইউনিয়ন বাসীর পক্ষে থেকে ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। কোরআন পাঠ দিয়ে উক্ত অনুষ্ঠানটি শুরু করা হয়।

আরও পড়ুন: গাংনীতে পৌর মার্কেট এর শুভ উদ্বোধন...

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম ও সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানাসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দরা।

তরিকুল ইসলাম