ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ম্যানেজার হাসিবুর রহমান সহ কয়েক কর্মকর্তা কর্মচারীর সিন্ডিকেটের কারনে পথে বসেছে মেহেরপুরের তামাক চাষীরা। গত কয়েক বছর তামাক কোম্পানীর প্রতিনিধিদের প্রলোভনে পড়ে তামাক চাষ করে নায্যমূল্যে বিক্রি করতে না পেরে দিনদিন ঋণগ্রস্থ হয়ে পড়ছে চাষীরা।
অথচ ম্যানেজার হাসিবুর রহমান যোগদান করার পর থেকে কোটি টাকা লোপাটের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে তা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। দ্রত তদন্ত করে তার বিরুদ্ধে ব্যস্থা নেওয়ার দাবি চাষীদের।
তামাক চাষীরা বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ম্যানেজার হাসিবুর রহমান মেহেরপুর জেলায় যোগদানের পর থেকে চাষীদের জিম্মি করে সিন্ডিকেটের মাধ্যমে নিম্নমানের তামাক উচ্চমূল্যে ক্রয় করে নিজের কমিশন ঠিক রেখে কোম্পানীকে পথে বসানোর পায়তারা করছেন।এছাড়া তার নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও তামাক পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন চাষীরা। ইচ্ছেমত কার্ড বিতরন ও বাতিল করার ফলে চাষীরা দিশেহারা হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন তামাক চাষী বলেন,ইতোপূর্বে মিডিয়ার সামনে নানা অনিয়ম তুলে ধরার কারনে কার্ড বাতিল করে দেয়া হয়েছে। তাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির রিজিওনাল লিফ ম্যানেজার হাসিবুর রহমান, এরিয়া লিফ ম্যানেজার সাইফুল ইসলাম, সহকারী লিফ ম্যানেজার কামরুজ্জামান তুহিন, এফটি মোজাম্মেল হকের বিরুদ্ধে কৃষকদের জিম্মি করার অভিযোগ করেছেন তারা। ইতোপূর্বে তামাকচাষীরা লাভের মুখ দেখতে শুরু করলে এলাকায় হাসি মুখে তামাক চাষ বৃদ্ধি হয় বর্তমানে তামাক ক্রয়ে অনিয়ম,সেচ্ছাচারিতার অভিযোগ তুলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে তামাক চাষীরা।
তামাকচাষী রহিদুল ইসলাম বলেন, জমি তৈরি, চারা রোপন, সার ও কীটনাশক মিলিয়ে তামাক চাষাবাদের জন্য কোম্পানির সুবিধার্থে নানা রকমের সুযোগ-সুবিধা দিলেও তামাক বিক্রির সময় নায্য মূল্যে দিতে চাইনা একারনে চাষীরা লোকসানে পড়ছে। তবে ম্যানেজার থেকে শুরু করে কয়েকজন কর্মকর্তাকে খুশি করতে পারলে লাভবান হওয়া যায়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো মেহেরপুরে পরিবেশের ক্ষতি করে, শ্রমিকদের উপযুক্ত পারিশ্রমিক ও সুযোগ-সুবিধা না দিয়ে স্বাস্থ্য সুরক্ষা বা সামাজিক দূরত্ব কোনোটাই নিশ্চিত না করে শ্রম আইন অমান্য করে কর্মীদের শোষণ করে। যা ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাছাড়া তামাক কিশোর-তরুণদের নেশার দিকে ধাবিত করছে এসব তথ্য আড়াল করতে বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে তামাক কোম্পানী। শোলমারী ও কালিগাংনী এলাকার তামাক চাষীদের অভিযোগ, দালাল চক্র আর কোম্পানীর কয়েক কর্মকর্তার ফাঁদে পড়ে অনেক তামাক চাষীকেই সর্বশান্ত করেছে।
তাছাড়া ন্যায্য মূল্যে না পাওয়া সহ নানা অনিয়মের অভিযোগে তামাকচাষীরা ক্ষুদ্ধ হয়ে তামাকের বেলে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানির ম্যানেজার হাসিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ক্ষতিগ্রস্থ তামাক চাষীরা।
ব্রিটিশ আমেরিকা টোব্যাকো কোম্পানির ম্যানেজার হাসিবুর রহমানের সাথে এ বিষয়ে তার বক্তব্য জানতে মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেনি।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































