ইতালি শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলছে। দেশটির সরকার শিল্প নির্মাণ, পর্যটন, কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ কর্মী নেবে।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি জানান, চাহিদামত দক্ষ কর্মী তৈরি করতে ৯৫টি কেন্দ্রে একযোগে শুরু করেছেন প্রশিক্ষণ। ইউরোপের শ্রমবাজার সম্প্রসারণে সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নির্দিষ্ট মৌসুমের জন্য ২০২০ সাল থেকে সরকারি ভাবে বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছিলো ইতালিতে।
সেই সঙ্গে কোটা ভিত্তিতে অন্যান্য সময়ে বাংলাদেশি কর্মীরা ইউরোপীয় দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পেয়ে আসছিলো।
চলতি বছরে ৭ জুন রোমে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যকার সভায় উঠে আসে ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন ও বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়টি।
আরও পড়ুন: বৃদ্ধকে পিষে চলে গেল একের পর এক গাড়ি!...
প্রধানমন্ত্রীর সফরে কৃষি, পর্যটন, নির্মাণ শিল্প ও জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে ইতালি সরকার।
ইতালি সরকার ২০২৩ সালে দেক্রোতা ফ্লুসি ডিক্রির আওতায় ইউরোপের বাইরের অভিবাসীদের জন্য ৮২ হাজার ৭০৫টি মৌসুমি কর্মীর কোটা নির্ধারণ করেছেন।
হাজারো বাংলাদেশরা যেখানে আবেদন করেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ১৫ লক্ষ বাংলাদেশি কর্মী কাজ করছেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































