টঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা সামনে রেখে চলছে প্রস্তুতি। আগামী ২ ফেব্রুয়ারী ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে, বিশ্ব তাবলীগ জামাতের সারা মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম বার্ষিক ধর্মীয় মহাসম্মেলন ৫৭ তম বিশ্ব ইজতেমা।
২০২৪ সালের ২ ফেব্রুয়ারী শুরু হয়ে ৪ ফেব্রুয়ারী (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এর পর ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারী শুরু হবে দ্বিতীয় পর্ব। ১১ ফেব্রুয়ারী (রবিবার) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে উভয় পর্বের বিশ্ব ইজতেমা।
প্রতি বছরের ন্যায় এবারও উর্দু ভাষায় বয়ান করবেন এবং বিভিন্ন দেশ থেকে আশা মুসল্লিদের সুবিধার্তে বয়ানের সঙ্গে বাংলা ও আরবি ভাষায় তর্জমা করা হবে। আগত মুসল্লিরা ময়দানে সামিয়ানা তৈরি, চট বাধাই, খুটি গাথা,মাটি কাটা,ময়দানের ময়লা আবর্জনা পরিষ্কার,ড্রেন পরিষ্কার, বিদেশী মেহমানদের কামরা নির্মান সহ বিভিন্ন কাজ করছেন। মুসল্লিরা দিনের মেহনত ও আল্লাহকে রাজি খুশি করতেই ময়দানে এসে সেচ্ছায় শ্রম দিচ্ছেন।
এভাবেই এগিয়ে চলছে ৫৭ তম বিশ্ব ইজতেমা সকল প্রস্তুতি। গতবারের ন্যায় এবারও প্রথম পর্বে যোবায়ের অনুসারী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করছে।
এর পর মাঝে চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমার আয়োজন করবে। মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম এ বিষয়টি নিশ্চিত করেন।বিভিন্ন মুসল্লিদের সাথে কথা বললে তারা বলেন, আল্লাহর কাজে সেচ্ছায় শ্রম,অর্থ ও সময় দেওয়ার চেয়ে বড় নজির নেই,আল্লাহর কাজে দ্বিনের দাওয়াত মেহনত করা,আল্লাহকে রাজি খুশি করা,দ্বিনের মেহনত করলে এর ইজ্জত আল্লাহ তা-আলাই দিবেন।
পবিত্র কোরআানে বর্নিত আছে আল্লাহর কাজে জান মাল অর্থ সময় দিয়ে সাহায্যকারী হও,তা হলে আখেরাতে জিহাদের সমতুল্য মর্যাদা পাবে।
ইজতেমা বিষয়ে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন,বর্তমান সরকারের পর্যবেক্ষণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্টিত হতে যাচ্ছে।আগত মুসল্লিদের সেবায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে ময়দানের চার পাশে বহুতল ভবন নির্মান করে টয়লেট ও গোসল করার ব্যবস্থা করে দিয়েছেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এবারের বিশ্ব ইজতেমা সফল করতে আগত মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।
মোঃ নাঈম মাহমুদ






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































