কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নেত্রকোনা থেকে খেজুরের রস খেতে এসে জয় বাংলা স্লোগান দেয়ায় ১৫ জন আটক হয়েছে। আজ বুধবার ভোরে পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদী এলাকা থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত ১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম(১৭), অমিত (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান একান্ত (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)।
তারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন আটকের তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসে লোকজন। ভোর রাতেই আসতে হয় রস খেতে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন যুবক খেজুরের রস খেতে আসে। এসময় তারা জয় বাংলা স্লোগান দিতে থাকে।
পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, জয় বাংলা স্লোগান দেয়ার সময় এলাকাবাসীর হাতে ওই ১৫ জন যুবক আটক হয়। পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
কিশোরগঞ্জ প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































