Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

 জাহিদ হাসান মুক্তার কিশোরগঞ্জ প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ২০:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 39 বার

কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান কাঞ্চন (৫৭) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাটাইল গ্রামের মরহুম আব্দুল আলীর ছেলে।

কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।

(৩ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় পুলেরঘাট টু কিশোরগঞ্জ মহাসড়কের চৌদ্দশত এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা গেছে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পেট্রোল পাম্পে যায় তেল ভরতে।

বিশেষ কারনে আজ সেই পাম্পে তেল না থাকায় মোটরসাইকেলটি সেখানে রেখে অটো রিকশা যোগে গিয়ে অন্য জায়গা থেকে তেল সংগ্রহ করে নিয়ে আসে। রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ হাসান মুক্তার কিশোরগঞ্জ প্রতিনিধি