মেহেরপুরের গাংনীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে 'নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক নারী দিবস ও নারীদের অধিকারের গুরুত্ব এবং তাৎপর্য তুলে আলোচনা সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু।

এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন সংস্থার নারী নেত্রীবৃন্দু ও স্থানীয় নারী বাইকাররা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































