Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কিশোরগঞ্জের নবাগত ডিসির মতবিনিময় সভা

কিশোরগঞ্জের নবাগত ডিসির মতবিনিময় সভা

  জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বার, ২০২৪ ১২:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার নবাগত প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রন, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পাকুন্দিয়ার ইউএনও মো.বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ সেনাবাহিনীর পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্যাপ্টেন মো.নাঈমুর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মনসুর আনাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্মআহয়ক তৌফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সমন্বয়ক ফরহাদ হাসান সানীসহ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি চিত্ত রঞ্জন বর্মন প্রমুখ।

এসময় বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংবাদকর্মীসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও পাকুন্দিয়া থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। তিনি গত ১২ সেপ্টেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি