Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনী থানার ইনচার্জ আব্দুর রাজ্জাকের বিদায় সংবর্ধনা

গাংনী থানার ইনচার্জ আব্দুর রাজ্জাকের বিদায় সংবর্ধনা

 অনলাইন ডেস্ক    ১৭ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

মেহেরপুর জেলার গাংনী থানার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাককে গত শনিবার দিবাগত রাতে উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

গাংনী উপজেলা শিক্ষাবিদ ও সাংস্কাতক ব্যক্তিত্ব সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।

বিদায়ী সংবর্ধনায় সাংবাদিক জুলফিকার আলী কাননের সঞ্চালনায়, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আমিরুল ইসলাম অল্ডাম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন ও তুলা উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকতার আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে যাচ্ছে ৫ হাজার টন ইলিশ...

আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক কমী আজিজুল হক রানু, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক এস এম সেলিম রেজা, চ্যানেল আই ক্ষুদে গানরাজ কন্ঠশিল্পী উদয় বাউল ও প্রভাষক ও সাংবাদিক রফিকুল ইসলাম বকুল।

উল্লেখ্য, গাংনী থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাককে বদলী করা হয় যশোরের কতোয়ালী থানায়। তিনি গাংনীতে ১ বছর ১০ মাস কর্মরত ছিলেন।

অনলাইন ডেস্ক