Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

মুজিবনগরে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত

 নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ, ২০২৪ ১৭:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ইন্নাল হক (৪৮) নামের এক শ্রমিক আজ সোমবার দুপুর দেড়টার সময় নিহত হয়েছেন। তিনি একটি বালুগাদায় শ্রমিকের কাজ করতেন।

নিহত ইন্নাল হক বল্লবপুর গ্রামের নবিছদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ইন্নাল হক রাস্তার উপারে দাড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। কথা শেষ করে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইন্নাল।

স্থানীয়রা আরও জানান, তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: শিল্পী সমিতির পিকনিকে হাতাহাতির ভিডিও ভাইরাল...

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুস সাকিব জানান, হাসপাতালে আসার আগেই ইন্নাল হক কের মৃত্যু হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, মোটরসাইকেল পুলিশি হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক