শিল্পী সমিতির পিকনিকে হাতাহাতির ভিডিও ভাইরাল

 অনলাইন ডেস্ক    ৪ মার্চ, ২০২৪ ১৬:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের পিকনিক যেন বিতর্কে মোড়া। সেখানে অনেক গুণী শিল্পীকেই দাওয়াত দেওয়া হয়নি- এমন অভিযোগে উঠেছে বিতর্কে। ওই পিকনিকের কয়েকজন শিল্পীর হাতাহাতির ভিডিও গত রবিবার রাতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

এ ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে নেটদুনিয়ায়। অনেকে শিল্পী সমিতির এ পিকনিককে ‘সার্কাস পার্টি’ হিসেবে কটাক্ষ করেছেন।

অনেকে হাতাহাতির সঙ্গে জড়িত শিল্পীদের ব্যঙ্গ করে বলেছেন, ‘এরা নাকি আবার শিল্পী।’ অনেকের আবার মন্তব্য, ‘জায়েদ খানের সাংগঠনিক দক্ষতাই ভালো ছিল।’

কিন্তু কী আছে ভাইরাল হওয়া ভিডিওতে? যার জন্য এত সমালোচনা?

শিল্পী সমিতির পিকনিকের ৩ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক কিশোরীর সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছেন একজন পুরুষ। এরপরই পরিস্থিতি মোড় নেয় ঝগড়ায়। দুইজনের বাকবিতণ্ডায় শেষ পর্যন্ত ঝগড়া পৌঁছায় হাতাহাতিতে।


আরও পড়ুন: ১০ মার্চ থেকে ঢাকায় ৬০০ টাকায় বিক্রি হবে গরুর গোশত...

এতে এফডিসিতে থাকা শিল্পী সমিতির পিকনিকে উপস্থিতরা ঝগড়া ও হাতাহাতি ঠেকাতে এগিয়ে আসেন। ওই পরিস্থিতি বিষয়ে কিছুই জানা যায়নি।

তবে শুধু জায়েদ খান নয়, এবারের পিকনিকে নাকি চলচ্চিত্র অঙ্গণের জ্যেষ্ঠ তেমন কোনো শিল্পীই উপস্থিত ছিলেন না। গত শনিবার ঢাকার অদূরে মানিকগঞ্জের প্রিয়াঙ্কা শুটিং হাউজে এবারের পিকনিকের আয়োজন করেছিল চলচ্চিত্র শিল্পী সমিতি।

শিল্পী সমিতির পিকনিকে উপস্থিত ছিলেন, সমিতির বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন সাদিক, পরিচালক-প্রযোজক মোঃ ইকবাল এবং খোরশেদ আলম খসরু, ইমনসহ অন্যরা।

এছড়াও উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান, তিনি শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা করেছেন।

অনলাইন ডেস্ক