দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে পথ চলছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। বিবাহিত জীবনে না হলেও রিমার্ক ও হারল্যান স্টোরের মাধ্যমে ব্যবসায়িক জীবনে এ দুই তারকা এখন হাঁটছেন একই পথে।
ছয় বছরের বেশি সময়ের বিবাহবিচ্ছেদের পর তারা আবারও আলোচনায় নিজেদের ব্যবসায়ী পরিচয় নিয়ে। কারণ শাকিব-অপু দুজনেরই ব্যবসায়ী পরিচয়ে জুড়ে আছে একই প্রতিষ্ঠান।
১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারলান’-র নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। অপু সংবাদমাধ্যমে বলেন, আমার ওপর শাকিবের আস্থা, ভরসা অনেক বেশি। শাকিব জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব।
ওই খবরে ব্যবসায়ী অপুকে শাকিব শুভ কামনা জানান। তবে নেটিজেনরা তখনও আন্দাজ করতে পারেননি অপুর ‘হারলান’ কোম্পানির পরিচালক শাকিবই।
আরও পড়ুন: দেওয়ানগঞ্জে ইয়াবা ট্যাবলেট, গ্যাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক...
ভক্তদের কাছে বিষয়টি পরিষ্কার হয় ২০ জানুয়ারি। আনুষ্ঠানিক ঘোষণায় জানা যায়, এ প্রতিষ্ঠানটির পরিচালক পদে রয়েছেন শাকিব।
সংবাদমাধ্যমে শাকিব বলেন, শুভেচ্ছাদূত হিসেবে দেশের বিভিন্ন জায়গায় গত ১ বছর ধরে রিমার্ক ও হারল্যান-র বিভিন্ন স্টোর উদ্বোধন করছেন অপু।
চলতি বছর রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নিজের বুটিক হাউস ও রেস্টুরেন্টের সঙ্গে একটি হারল্যান স্টোরের মালিকানা নেন। অপুর সিনেমা প্রযোজনাতেও পাশে থাকতে দেখা গেছে শাকিবকে।
এদিকে সংবাদমাধ্যমে শাকিব-অপুর মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, বিবাহিত জীবনে এ দুই তারকা একসঙ্গে না হাঁটলেও বাকি সব পথেই একসঙ্গে হাঁটছেন তারা। একে অন্যের ভরসার জায়গাকে এখনও মলিন করতে পারেনি ঢালিউডের এক সময়ের জনপ্রিয় এ জুটিকে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














