Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিয়ের অনুষ্ঠানের ১৮ দিন পর কন্যা সন্তানের বাব হলেন রোশান

বিয়ের অনুষ্ঠানের ১৮ দিন পর কন্যা সন্তানের বাব হলেন রোশান

 অনলাইন ডেস্ক    ২৫ মে, ২০২৩ ১১:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 110 বার

কন্যা সন্তানের বাবা হলেন ঢালিউডের নায়ক জিয়াউল রোশান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধাবার (২৪মে) সকাল ১১ টায় তার স্ত্রী তাহসিনা এশা এক কন্যা সন্তান জন্ম দিয়েছেন।

জিয়াউল রোশান তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোশান ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, রোশান তার নবজাতক মেয়েকে কোলে নিয়ে মেয়ের দিকে তাকিয়ে আছেন এবং আর কয়েকটি ছবি তার মেয়ের।

ফেসবুক পোস্টে তিনি ক্যাপশন দিয়ে লিখেছেন “আলহামদুল্লিলাহ আল্লাহ আমাকে বেহেশত দান করেছেন”।

এর আগে চলতি মাসের ৬ তারিখেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন রোশান ও তাহসিনা এশা দম্পতি। আর ২৪ তারিখে জানা গেল চিত্রনায়ক রোশান বাবা হয়েছেন। বিয়ের অনুষ্ঠানের মাত্র ১৮ দিনের মধ্যে বাবা হওয়ার এই ঘটনাতে অনেকেই অবাক হয়েছেন।

রোশান ২০২০ সালের ১১ জুন গোপনে রোশানের উত্তরার বাসায় বিয়ে করেন তাহসিনা এশাকে। পরে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর রেস্টুরেন্টে ০৬ মে সন্ধ্যায় বিবাহত্তোর সংবর্ধনা আয়োজন করেন। রোশানের স্ত্রী তাহসিনা এশা তখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তাঁরা সবার সামনে আনতে চেয়েছিলেন।

রোশান বলেন, ‘বর্তমানে মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন। তবে মেয়ের নাম এখন চুড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাবো সবাইকে। বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। শুধু এটাই বলতে চাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।

অনলাইন ডেস্ক