লাখ টাকার অফার ফিরিয়ে দিয়ে কী করলেন জায়েদ খান?

 অনলাইন ডেস্ক    ৬ জানুয়ারী, ২০২৪ ১০:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

আসন্ন দ্বাদশ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। আগামীকাল ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে এক অসাধারণ চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। এ চমক দেখাতে লাখ টাকার অফারও ফিরিয়ে দিয়েছেন তিনি।

শুটিং আর এফডিসির চিরাচরিত পরিচিত স্থান ছেড়ে নায়ক আসন্ন নির্বাচনের জন্য আওয়ামী লীগের হয়ে মাঠে নেমেছেন। নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন ভোটারদের মাঝে।

সম্প্রতি এ জনপ্রিয় নায়ককে দেখা গেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। সেখানের পথে-ঘাটে-বাড়িতে লিফলেট বিতরণ করেন তিনি। চেয়েছেন নৌকার পক্ষে ভোট।

নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের পক্ষে এ ভোট চাইতে দেখা গেছে জায়েদকে। দুবাই থেকে ফিরেই কেন্দুয়ায় প্রচারণায় নামেন তিনি। তবে এ প্রচারণার জন্য কোনো টাকা নেননি জায়েদ।

আরও পড়ুন: ছেলে বীরকে নিয়ে প্রথমবার সমুদ্র দর্শনে বুবলী...

এ প্রসঙ্গে জায়েদ সংবাদমাধ্যমে বলেন, নিজের গাড়ির তেল পুড়িয়ে প্রচারণায় এসেছি। এর জন্য অসীম কুমারের কাছ থেকে একটি টাকাও নিইনি। কারণ, আমি ব্যক্তিগতভাবে দাদাকে চিনি। তার প্রতি ভালোলাগা থেকেই তার প্রচারণায় নেমেছি। এর জন্য অন্যের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার লাখ লাখ টাকার অফার ফিরিয়ে দিয়েছি।

জায়েদ আরও বলেন, প্রচারণায় এসে দেখি আমাকে দেখতে লাখ লাখ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি যখন তাদের কাছে নৌকার হয়ে ভোট চাই, তারাও আমাকে কথা দেন আমার অনুরোধ তারা রাখবেন। এখানের মানুষের ভালোবাসা পাওয়াই আমার জীবনের বড় প্রাপ্তি।

অনলাইন ডেস্ক