Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাজনীতিতে যোগ দিলেন নকুল কুমার বিশ্বাস

রাজনীতিতে যোগ দিলেন নকুল কুমার বিশ্বাস

 অনলাইন ডেস্ক    ২১ অক্টোবার, ২০২৩ ১৫:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 62 বার

এক সময় জীবনমুখী গান লিখে এবং তা শক্তিশালী কণ্ঠে গেয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। দীর্ঘদিন ধরে সংগীতের সঙ্গে থাকলেও কয়েক মাস আগেই রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছিলেন এই গায়ক।

মাস কয়েক আগের কথা অনুযায়ী এবার এ গায়ক রাজনীতিতে যোগও দিলেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ দলে যোগ দিয়েছেন তিনি।

গত রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে দলটিতে যোগ দেন নকুল কুমার বিশ্বাস। এছাড়া তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: একের পর এক রেকর্ড গড়ছে ‘মুজিব’ বায়োপিক!...

এ ব্যাপারে এ গায়ক সংবাদমাধ্যমকে বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। পরে একটা বড় দলের কাছ থেকে আমি ফোন পাই। বলি, কয়েক মাস আগেও ‘ইনটেক’ ছিলাম আমি, এখন ‘টেক’ হয়ে গেছি।

এছাড়া নকুল কুমার বিশ্বাস গানে গানে বলেন, আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীর গামছা।

অনলাইন ডেস্ক