বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানের বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় দুই ব্যক্তিকে সোমবার (১৫ এপ্রিল) রাতে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
এ বিষয়ে মুম্বাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সালমান খানের বাড়িতে গুলি চালানোর পর মুম্বাই থেকে পালিয়ে যাওয়া দুই অভিযুক্তকে গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, রোববার (১৪ এপ্রিল) ভোর ৫টার সময় দুই অজ্ঞাত বন্দুকধারী সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে শূন্যে চার রাউন্ড গুলি ছোঁড়ে।
এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি।
আরও পড়ুন: ফেসবুক প্রোফাইল থেকে সবকিছু কোথায় গেল?...
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসাবে বর্ণনা করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজনদের মধ্যে একজন সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
সেই সময় তারা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উপরে মোট চার রাউন্ড গুলি ছোড়ে। ঘটনাস্থলে একটি তাজা কার্তুজও পাওয়া যায়।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সালমানের বাড়ির সামনে এ অপ্রীতিকর ঘটনা ঘটানোর শুধু দায়ই স্বীকার করেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এ বিষয়ে পোস্ট করে আবারও হত্যার হুমকি দিয়েছেন অভিনেতাকে।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














