ঢালিউড সিনেমার সুপারস্টার শাকিব খান এবার আমেরিকাভিত্তিক করপোরেট জগতে পা রাখতে যাচ্ছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ শনিবার সকাল ১১টার সময় শাকিব নিজেই এ ঘোষণাটা দেবেন বলে নিশ্চিত করেছেন।
জানা যায়, শাকিব খান বিউটি, হেলথ ও হাইজিন সম্পর্কিত একটি করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন।
বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না তিনি। আগামীকাল বেশ সাড়ম্বরে এ বিষয়ে ঘোষণা দিতে চান শাকিব।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন...
জানা যায়, ইউএসএভিত্তিক এ প্রতিষ্ঠানের নাম রিমার্ক। সম্প্রতি শাকিব এখন নতুন দুই ছবি ‘দরদ’ ও ‘রাজকুমার’ নিয়ে ব্যস্ত। দরদের কাজ অনেকটাই শেষ। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। যেখানে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান।
অপরদিকে রাজকুমার পরিচালনা করছেন হিমেল আশরাফ। এটিতে আছেন আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি। এছাড়াও সম্প্রতি ‘তুফান’ সিনেমাটির শুটিং সেটের ডামি কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা।
অনলাইন ডেস্ক









































































































































































































































































































.jpg)














