Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন

অভিনেতা বিজয়কান্ত মারা গেছেন

 অনলাইন ডেস্ক    ২৮ ডিসেম্বার, ২০২৩ ১৪:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 64 বার

তামিল সিনেমার বরেণ্য অভিনেতা বিজয়কান্ত আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জনান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিজয়কান্ত। এরপর তার কোভিড১৯ পরীক্ষা করানো হলে তা পজিটিভ আসে। ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

আ্ররও পড়ুন: অপুর নতুন ইঙ্গিত!...

আশির দশকে চলচ্চিত্রে পা রাখেন বিজয়কান্ত। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে রাজনীতির ময়দানে পা রাখেন বিজয়কান্ত। ডিএমডিকের প্রতিষ্ঠাতা তিনি। বিজয়কান্ত দুইবার বিধানসভার সদস্য নির্বাচিত হন।

অনলাইন ডেস্ক