ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির নির্বাচনী উঠান বৈঠক

 ইমাম হোসেন    ১৬ নভেম্বার, ২০২৫ ২২:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

 ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক ইসানজিদা ইসলাম তুলি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে মিরপুর-১ চিড়িয়াখানা রোড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মিরপুর শাহ্আলী থানা যুবদলের আয়োজনে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

বৈঠকে সানজিদা ইসলাম তুলি এলাকার সমস্যা, প্রয়োজনীয় সেবা ও বিভিন্ন প্রশ্নোত্তর, সবার মতামত গুরুত্বের সঙ্গে শুনে বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আপনারা আমার দিকে এক পা বাড়িয়ে দিন, আমি আপনার দিকে ১০ পা এগিয়ে যাবো।

এ সময় তিনি দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন। এসময় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার সহ মহানগরের বিভিন্ন বিএনপির নেতাকর্মীর উপস্তিত ছিলেন।

ইমাম হোসেন