যারা পণ্য বর্জনের মাধ্যমে দেশের শান্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
গত রোববার (২৪ মার্চ) আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ শেষে বঙ্গবন্ধু এভিনিউতে সাংবাদিকদের সঙ্গে পণ্য বর্জনকারীদের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা নানাভাবে সম্প্রীতির বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে। তারা সংযমের মাসে সংযমী না হয়ে মানুষকে বিভ্রান্ত করছে।’
আরও পড়ুন: তরমুজের দাম অর্ধেক তবুও নেই ক্রেতা...
পণ্য বর্জনকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কথা না বলে অসাধু কারসাজিকারীদের উসকে দিচ্ছে বলে দাবি করেন নাছিম।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সবসময় সোচ্চার।’
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









